বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ২ জুলাই থেকে লিখিত পরীক্ষা শুরু হবে এবং তা চলবে ৮ আগস্ট পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে।

সূচি অনুযায়ী, প্রথমদিনে বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর শেষ দিনে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয়পত্র পরীক্ষা নেওয়া হবে। প্রতিদিন পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। এছাড়া দ্বিতীয় শিফটে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল (তত্ত্বীয়) পরীক্ষা নেওয়া হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে। ব্যবহারিক বিষয়যুক্ত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি অংশের সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।

পরীক্ষা চলাকালে কোনো বিরতি থাকবে না এবং প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা শেষ হবে। সকাল শিফটের পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে ৯টায় উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। সকাল ১০টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হবে এবং সাড়ে ১০টায় ওএমআর শিট সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে এ সময় হবে সকাল ১০টা ২৫ মিনিট।

দ্বিতীয় শিফটের ক্ষেত্রে দুপুর দেড়টায় উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ, ২টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র প্রদান এবং আড়াইটায় ওএমআর শিট সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে। ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে এ সময় হবে দুপুর ২টা ২৫ মিনিট।

পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষার অন্তত ৭ দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনোভাবেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

প্রত্যেক পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। তারা শুধুমাত্র নিবন্ধিত বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে পারবে।

পরীক্ষার্থীরা সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ। এছাড়া পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category