বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

আর্জেন্টিনাকে ৩–০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল, ম্যাচ শেষে হাতাহাতি

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ Time View

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। ‘বি’ গ্রুপের চতুর্থ ম্যাচে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের কাছে ৩–০ গোলের পরাজয় বরণ করেছে তারা। এই জয়ের মাধ্যমে আগামী নভেম্বরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় ব্রাজিল। প্রথমার্ধেই রিকেলমের দুই গোলে এগিয়ে যায় তারা। বিরতির পর আর্জেন্টিনা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ দিকে এদুয়ার্দোর গোল ব্যবধানে ব্যবধান আরও বাড়ে।

এই হারের পরও আর্জেন্টিনা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে এখনও তাদের ফাইনাল রাউন্ড ও বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়নি। তাদের পেছনে রয়েছে ভেনেজুয়েলা ও বলিভিয়া।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ হওয়ায় শুরু থেকেই মাঠে ছিল তীব্র উত্তেজনা। ম্যাচ শেষে সেই উত্তেজনা রূপ নেয় হাতাহাতিতে। দুই দলের খেলোয়াড়রা সংঘর্ষে জড়িয়ে পড়েন, এবং আর্জেন্টিনার টোবিয়াস গইতিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে পরবর্তী ম্যাচে তিনি খেলতে পারবেন না।

উল্লেখ্য, প্যারাগুয়েতে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট থেকে শীর্ষ ৭ দল ২০২৬ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

আর্জেন্টিনা এখন গ্রুপের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে। সেই ম্যাচই নির্ধারণ করবে তাদের পরবর্তী পর্ব ও বিশ্বকাপে জায়গা পাওয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category