শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

সরকারি দলের কথায় মনে হয় তেলের ওপর ভাসছে দেশ: জামায়াত আমির

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬০ Time View

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জ্বালানিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে। সেখানে সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বললে মনে হয়, তেলের ওপর বাংলাদেশ ভাসছে। শুধু কিছু অসৎ চোর-চোট্টা মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশের অধিকাংশ বড় সিন্ডিকেটের পেছনে সরকার দলের হাত থাকে। অতীতের মতো এখনও তেমনই আছে, এর কোনো পরিবর্তন হয়নি।

মানুষের জীবিকা ও সম্পদ ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি আরও বলেন, কৃষিতে ১৮ শতাংশ চাহিদা থাকলেও এ খাতকে অগ্রাধিকার দেওয়া জরুরি। দেশের বাস্তবতায় কৃষি, ইলেকট্রো-মেকানিক্যাল এবং মানবসম্পদ এই তিনটি খাতে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। কৃষিনির্ভর দেশ হিসেবে কৃষি পাবে প্রথম গুরুত্ব, এরপর ইলেকট্রো-মেকানিক্যাল খাত, এবং এগুলোকে সমর্থন দেবে মানবসম্পদ খাত। কিন্তু বাস্তবতা হলো—তিনটিই সংকটে।

সরকারের কাছে আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আসুন, আমরা অতীত থেকে শিক্ষা নেই। মানুষের হাহাকার বোঝার চেষ্টা করি। কৃষি বিপর্যস্ত হলে দেশের বিপর্যয় কোনো কিছু দিয়ে ঠেকানো যাবে না। বৈদেশিক ঋণ নিয়েও তা ঠেকানো সম্ভব হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category