শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

রংপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবদল কর্মীকে গলা কেটে হত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৫ Time View

রংপুর মহানগরীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় রাকিব হাসান (২৩) নামে এক যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের বেরাগীপাড়া এলাকার মাছুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিব ওই ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসার অভিযোগে স্থানীয় যুবক মমিনের সাথে রাকিবের বিরোধ ছিল। মমিন ও রাকিব সম্পর্কে মামা-ভাগ্নে হলেও এলাকায় মমিনের মাদক ব্যবসার ঘোর বিরোধী ছিলেন রাকিব। এ নিয়ে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে মমিন ধারালো অস্ত্র দিয়ে রাকিবের ওপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

রাকিবের মা নূরী বেগম বলেন, মাদক ব্যবসা বন্ধের কথা বলায় মমিনের সাথে আগের দিন রাকিবের কথা কাটাকাটি হয়েছিল। সেই বিরোধের জেরে আজ আমার ছেলেকে দিনেদুপুরে কুপিয়ে হত্যা করল। আমি এর বিচার চাই। নিহত রাকিব নগরীর আব্দুস সামাদ ও নূরী দম্পতির সন্তান।

রংপুর কোতোয়ালি মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, মাদক ব্যবসার জেরে মমিন নামের এক যুবক রাকিবকে হত্যা করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে এবং তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বিস্তারিত জানা যাবে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category