রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে তামিমের নেতৃত্বে অ‍্যাডহক কমিটি গঠন

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১৬ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল আহসান।

তিনি জানান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল-কে সভাপতি করে তিন মাসের জন্য এই এডহক কমিটি গঠন করা হয়েছে।

নতুন এই কমিটি আগামী তিন মাস বিসিবির কার্যক্রম পরিচালনা করবে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল, সঙ্গে রয়েছেন আরও ১০ জন সদস্য।

ক্রিকেট বোর্ড একটি স্বশাসিত সংস্থা হওয়ায় এর কাঠামোগত পরিবর্তন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর নজরদারির মধ্যে পড়ে। এ বিষয়ে এনএসসি ইতোমধ্যে আইসিসিকে ই-মেইলের মাধ্যমে বর্তমান বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। পাশাপাশি নতুন এডহক কমিটির তালিকাও সংস্থাটির কাছে পাঠানো হয়েছে বলে জানান ক্রীড়া পরিচালক।

এনএসসির গঠিত ১১ সদস্যের এডহক কমিটির সদস্যরা হলেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

নতুন এই কমিটির মাধ্যমে দেশের ক্রিকেট প্রশাসনে সাময়িক পরিবর্তন এলেও, আইসিসির অবস্থান ও অনুমোদনের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category