রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

এবার মেয়র নির্বাচন করার ঘোষণা দিলেন হিরো আলম

  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০৫ Time View

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম রফে হিরো আলম। এর আগে বেশ কয়েকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও, এবার রাজনৈতিক দলের ব্যানারে দলীয় প্রতীক নিয়ে ভোটের মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমি এবার দলীয় প্রতীক নিয়েই ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। কারণ এর আগে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। তবে এবার আমি চাই একটি দলের সঙ্গে থেকে সংগঠিতভাবে কাজ করতে। মানুষের কাছে আরও শক্তভাবে নিজের পরিকল্পনা তুলে ধরতে।’

তিনি আরও বলেন, ‘এখনো আমি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেইনি। আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নাকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কোন জায়গা থেকে নির্বাচন করবো বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি। সময়ই বলে দেবে কোন জায়গা থেকে আমার জন্য সবচেয়ে ভালো হবে।’

নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই তিনি জনসম্পৃক্ততা বাড়াতে শুরু করেছেন জানিয়ে আলম বলেন, ‘আমি ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছি। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছি, তাদের সমস্যা জানার চেষ্টা করছি। কীভাবে সেগুলোর সমাধান করা যায়, সেই পরিকল্পনাও করছি। খুব শিগগিরই আমি আমার সিদ্ধান্ত এবং বিস্তারিত পরিকল্পনা সবার সামনে তুলে ধরবো।’

কোন দল থেকে নির্বাচনে অংশ গ্রহণ করবেন তা এখনও চূড়ান্ত না। বেশ কয়েকটা দলের সঙ্গে তিনি আলোচনা চালাচ্ছেন।

এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। ‘আমজনতা’ দল থেকে নিয়েছিলেন মনোনয়নপত্র। কিন্তু নির্ধারিত সময়ে মনোনয়নপ্ত্র জমা দিতে না পারায় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category