বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

কঙ্গনাকে নজরদারিতে রাখার অভিযোগ!

  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৪ Time View

বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত, অনেক সময়ই নানা বিষয়কে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করেন। সম্প্রতি বলিউডের কেউ তাকে নজরদারিতে রেখেছে বলে অভিযোগ করেছেন তিনি।

রোববার (৫ ফেব্রুয়ারি) এই বিষয়ে একটি জুটিকে কেন্দ্র করে ইনস্টাগ্রামে পোস্টও দিয়েছেন তিনি। ওই পোস্টে কঙ্গনা লিখেছেন, খুব সম্ভবত কেউ আমাকে নজরদারিতে রেখেছেন। এমনকি একজন ‘প্রেমজীবী’ ও তার স্ত্রী অভিনেত্রীর হোয়াটসঅ্যাপের চ্যাট ফাঁস করে দিচ্ছেন বলে দাবী করেন তিনি।

অভিনেত্রী আরও লেখেন, আমি যেখানেই যাচ্ছি সেখানেই কেউ না কেউ আমাকে ফলো করছে ও আমার ওপরে নজরদারি চালাচ্ছেন। শুধু বাইরে নয়, আমার বাড়ির পার্কিং এরিয়ায়, আমার বাড়ির ছাদে, সহ সব জায়গায় যেন আমার উপর ক্যামেরা ফোকাস করে রেখে দিয়েছে। শুধু তাই নয় আজকাল তো আমার ছবি তোলার জন্য কেউ পাপারাজ্জিদের টাকাও দিচ্ছে, কিন্তু কেন?

সেই ‘প্রেমজীবী’ পুরুষের তার স্ত্রীকে তো আমার মতো পোশাক পরায়। আমার ভাইয়ের বিয়ের দিন যেমন শাড়ি পরেছিলাম আমি, ঠিক তেমন একটি শাড়ি নিজের বিয়েতে স্ত্রীকেও পরিয়েছিলেন তিনি। এমনকি আমার স্টাইল ফলো করে আমি যেখান থেকে ইন্টিরিয়র করাই সেই ডেকরেটরকে দিয়েই সব কাজ করায়। ওদের জন্য আমার সঙ্গে আগে যারা কাজ করতো, এখন তারা আর কেউ কাজ করে না।

তবে তাদের নাম না প্রকাশ করলেও তাদের জীবনের অনেক তথ্যই পোস্টে উল্লেখ করেছেন এই অভিনেত্রী। আর এতে নেটিজেনদের অনেকেই মনে করছে যে, পোস্টটি রণবীর ও আলিয়াকে নিয়েই করেছেন কঙ্গনা। সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category