সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

হামের প্রকোপ বৃদ্ধি, সারা দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১০৮ Time View

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য খাতের সকল পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং আক্রান্তদের নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর ও এর আওতাধীন সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অর্জিত ও নৈমিত্তিক ছুটি স্থগিত থাকবে।

সাম্প্রতিক সময়ে ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলায় হামের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুদের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যার ফলে চিকিৎসা ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এই সংকটময় সময়ে টিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্তদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আপদকালীন এই সময়ে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক সবাইকে কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। পাশাপাশি শিশুদের নির্ধারিত সময়ে হামের টিকা প্রদান এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category