শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে টেঁটাযুদ্ধ, নারীসহ আহত ১০

  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৬৩ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানি ও পাঁচানির কান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও টেঁটাযুদ্ধের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে গ্রাম দুটির দুই পক্ষের এই বিরোধ রক্তক্ষয়ী রণক্ষেত্রে রূপ নেয়। এতে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে নুরুল হক নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল, যা আজ দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষই একে অপরকে লক্ষ্য করে টেঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করে।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় এবং পুনরায় সংঘর্ষ এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার ব্যবস্থা করেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। এছাড়া এলাকায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category