সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

সংবিধান সংস্কারের দাবিতে জনতাকে নিয়ে আন্দোলনের ঘোষণা বিরোধী দলের

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৩১ Time View

সংবিধান সংস্কারের লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার সন্ধ্যায় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কারের দাবিতে আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আমরা রাজপথে আন্দোলন করব এবং এই লড়াইয়ে জনগণকে সঙ্গে রাখব। তবে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নির্ধারণে আমাদের ১১ দল খুব দ্রুতই একত্রে বৈঠকে বসবে।

এর আগে চলমান সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। অধিবেশন কক্ষ ত্যাগের পর ডা. শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের অবস্থান স্পষ্ট করেন।

Politics

তিনি আরও উল্লেখ করেন যে, ১১ দলের সমন্বিত সিদ্ধান্তের ভিত্তিতেই আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে। বিরোধী দলের এই আকস্মিক কর্মসূচি ও অবস্থানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category