রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৭২ Time View

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন মানিক।

২০২৪ সালের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও শিরোপা ধরে রাখার মিশন নিয়ে মাঠে নেমেছে। নেপালকে হারিয়ে আবারও শিরোপার লড়াইয়ে জায়গা করে নিল দলটি। আজ রাতে ভারত ও ভুটানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল শেষে নির্ধারণ হবে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ।

ম্যাচের শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। ১১ মিনিটে ডান প্রান্ত থেকে মুর্শেদ আলীর নেওয়া সেট-পিস থেকে বল পান মানিক। মানিকের দুর্দান্ত হেডে নেপালের গোলরক্ষককে পরাস্ত করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

এর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান বেঞ্জামিন সুলিভান বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। প্রথমার্ধের বাকি সময়ে আরও বেশ কিছু সুযোগ তৈরি করলেও নেপালি গোলরক্ষকের দক্ষতায় ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ।

ম্যাচের ২১ মিনিটে নাজমুলের একটি জোরালো হেড অবিশ্বাস্যভাবে রুখে দেন নেপালের গোলরক্ষক পেম্বা নুরবু। এরপর ৩৮ মিনিটে মুর্শেদ আলীর একটি শক্তিশালী শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত দ্বিতীয় অর্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category