সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১৫ Time View

রাঙামাটিতে আসিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের সাপছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া ১০ জনকে রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকি ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে যাত্রী নিয়ে আসিফ পরিবহনের একটি বাস (নং: চট্টমেট্টো-জ ১১-০১০৪) চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু বাসটি সাপছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং যাত্রীসহ উল্টে যায়। এতে বাসে থাকা প্রায় ১৯ জন নারী-পুরুষ যাত্রী আহত হন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি দল পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং তাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আরএমও ডা. সওকত আকবর চৌধুরী বলেন, আহত অবস্থায় ১৯ জনকে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং অন্য ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category