শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির স্বাধীনতা দিবসের র‌্যালি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭২ Time View

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকালে উপজেলা বিএনপি, পৌর শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত র‌্যালিটি উপজেলা সদর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে নেতাকর্মীরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লায়ন আল আমিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, যুগ্ম আহ্বায়ক আ. খালেক পাটওয়ারী ও মহসিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, মজিবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও জেলা যুবদলের সদস্য আব্দুল মতিন, ফজলুর রহমান, সোহেল খান।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা মহসিন পাটওয়ারী, এ. এম. টুটুল পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ইকবাল পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু, মহিলা দলের নেত্রী শারমিন করিম, পৌর মহিলা দলের আলেয়া বেগম ও পারুল বেগমসহ দলীয় নেতাকর্মীরা।

বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category