সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই আজও অপূর্ণ: নাহিদ ইসলাম

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১৯ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের স্বাধীনতার অনেক লক্ষ্য ও আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। স্বাধীনতার দীর্ঘ সময় পরেও সেই আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাওয়ায় নতুন প্রজন্মকে আবারও রক্ত ও জীবন দিতে হয়েছে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই ঐতিহাসিক দিনে আমরা মহান স্বাধীনতার সপক্ষে যারা লড়াই করেছেন, যারা শহীদ হয়েছেন এবং যে সকল মা-বোন বীরাঙ্গনা হয়েছেন, তাঁদের সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

তিনি আরও উল্লেখ করেন যে, ১৯৭১ সালের স্বাধীনতার মূল চেতনা এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের যে লক্ষ্য অর্থাৎ সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা, তার ওপর ভিত্তি করেই একটি নতুন বাংলাদেশ গড়তে চায় তাঁর দল। বর্তমানে সেই লক্ষ্য অর্জনেই তারা কাজ করে যাচ্ছেন।

শ্রদ্ধা নিবেদনকালে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category