সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

আর্থিক খাত সংস্কারের অগ্রগতিতে আইএমএফের সন্তোষ প্রকাশ

  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১০৭ Time View

রিজার্ভ ও মুদ্রা বিনিময় হারসহ বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠকে আইএমএফের প্রতিনিধি দল এ সন্তুষ্টির কথা জানায়।

এর আগে, আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে বৈঠক করে।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যন্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্টের পরিচালক মো. শাহরিয়ার সিদ্দিকী বলেন, বাংলাদেশের আর্থিক খাত সংস্কার নিয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রস্তাবনা চেয়েছে আইএমএফ। তবে আর্থিক খাতের সব সূচক ইতিবাচক ধারায় থাকায় আইএমএফের ঋণের কিস্তি ছাড়ে কোনো বাধা থাকবে না।

এর আগে ২০২৩ সালে আইএমএফের সঙ্গে প্রথমে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি করে, যা পরে বাড়িয়ে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার করা হয়। এখন পর্যন্ত আইএমএফের দেয়া পাঁচ কিস্তিতে ৩ দশমিক ৬৪ বিলিয়ন ডলার পেয়েছে দেশ, বাকি রয়েছে প্রায় ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের সময় ছিল গত বছরের ডিসেম্বরে। তবে তা নতুন সরকারের অপেক্ষায় আটকে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category