সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, ৫ শিশু নিহত

  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১২৪ Time View

ঈদের আনন্দ বিষাদে রূপ নিল জামালপুরের দেওয়ানগঞ্জে। শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে গেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ওই ব্রিজে এবং এর আশেপাশে দর্শনার্থীদের ব্যাপক সমাগম হয়। দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি আজ অতিরিক্ত মানুষের ভার সইতে না পেরে হঠাৎ মাঝখান থেকে ভেঙে পড়ে।

এ সময় ব্রিজে থাকা নারী ও শিশুসহ শতাধিক মানুষ সরাসরি নদীতে পড়ে যান। অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কয়েকজন শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ঈদ উৎসবে এমন আকস্মিক শোকের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category