রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১২৬ Time View

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উৎসবে ভক্তদের এক সারপ্রাইজ নিউজ দিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা।  শনিবার ঈদের প্রথম দিনে সামাজিক মাধ্যমে নিজের বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন তিনি। জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পারিবারিকভাবে কাউসার মাহমুদের (সায়ান) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনের এই বিশেষ সংবাদটি প্রসঙ্গে নীলাঞ্জনা নীলা জানান, দীর্ঘদিনের জানাশোনা ও পারস্পরিক বোঝাপড়া থেকেই দুই পরিবারের পূর্ণ সম্মতিতে তারা জীবনের নতুন এই অধ্যায় শুরু করেছেন। বিবাহোত্তর অনুষ্ঠানটি অত্যন্ত ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। নতুন পথচলার শুরুতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তিনি, যেন তাদের আগামী জীবন পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিতে পরিপূর্ণ হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন নীলাঞ্জনা নীলা। এরপর ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের পাশাপাশি বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। বর্তমানে নাটক ও সিনেমা দুই মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন প্রতিভাবান এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category