সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

ব্রিজের রেলিং ভেঙে খাদে যাত্রীবাহী বাস, আগুনে পুড়ে ছাই

  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১১৫ Time View

চাঁদপুরের কচুয়া উপজেলার সাজিরপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার ভোরে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কে সংঘটিত এই দুর্ঘটনায় বাসটিতে আগুন ধরে সেটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। তবে বাসটি খালি থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেহরির সময় সাজিরপাড় এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের বাড়ির পাশে বিকট শব্দ শুনে লোকজন বাইরে বেরিয়ে আসেন। তাঁরা দেখতে পান, ‘আল-আরাফাহ্’ পরিবহনের একটি বাস খাদে পড়ে দাউ দাউ করে জ্বলছে। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দা সজীব হোসেন জানান, ঈদ উপলক্ষে ঢাকা থেকে যাত্রী আনার উদ্দেশ্যে বাসটি ভোরবেলা খালি অবস্থায় রওনা হয়েছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এটি দুর্ঘটনার কবলে পড়ে।

কচুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ছিদ্দিকুর রহমান জানান, আগুনে বাসটির প্রায় ৮০ শতাংশ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদে পড়ে যাওয়ার পর তেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। চালকের বেপরোয়া গতি কিংবা তন্দ্রাচ্ছন্ন ভাব দুর্ঘটনার কারণ হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category