বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

যুক্তরাষ্ট্র থেকে ভেন্যু সরিয়ে মেক্সিকোতে নিতে ফিফাকে ইরানের প্রস্তাব: ফুটবল বিশ্বকাপ

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৬৩ Time View

আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরান ফুটবল ফেডারেশন যুক্তরাষ্ট্রে নির্ধারিত তাদের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের প্রস্তাব দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি ও ভিসা সংক্রান্ত অনিশ্চয়তার কারণে তারা এই পদক্ষেপ নিচ্ছে এবং বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সঙ্গে আলোচনা করছে।

মেক্সিকোয় নিযুক্ত ইরানের দূতাবাস সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ইরান দলের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্যা হতে পারে। ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন শঙ্কা প্রকাশ করেছেন, ফলে দল নিরাপদভাবে খেলতে অনিচ্ছুক।

বর্তমান সূচি অনুযায়ী, ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা রয়েছে লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে এবং সিয়াটলে মিসরের বিপক্ষে। অনুশীলন ক্যাম্পের জন্য নির্বাচিত শহর অ্যারিজোনার টুসন।

ইরানের রাষ্ট্রদূত আবোলফাজল পাসানদিদেহ অভিযোগ করেছেন, ভিসা প্রদান এবং লজিস্টিক সহায়তায় যুক্তরাষ্ট্র সরকার যথাযথ সহযোগিতা করছে না। এই কারণে তারা ফিফাকে আনুষ্ঠানিকভাবে মেক্সিকোয় স্থানান্তরের জন্য অনুরোধ করেছে।

এ পর্যন্ত ফিফা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ইরানও জানিয়ে দিয়েছে, কোনো দেশ একতরফাভাবে তাদের বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আশা করছে, ইরান বিশ্বকাপে অংশ নেবে। সংস্থার সাধারণ সম্পাদক উইন্ডসর জন বলেন, সিদ্ধান্ত চূড়ান্তভাবে সংশ্লিষ্ট ফেডারেশনই নেবে, তবে এখন পর্যন্ত ইরান অংশগ্রহণ করবে বলে তথ্য রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category