শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

ঘুষই কেবল নয়, সময়ের গুরুত্ব না দেওয়াও বড় অপরাধ: স্বাস্থ্যমন্ত্রী

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৭ Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মো. সাখাওয়াত হোসেন বলেছেন, শুধু ঘুষ গ্রহণই দুর্নীতি নয়, সময় মতো অফিসে উপস্থিত না হওয়াও একটি বড় ধরনের দুর্নীতি।

শনিবার সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন এবং মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে হাসপাতালে অনুপস্থিত কয়েকজন চিকিৎসক ও কর্মচারীর বিষয়ে তাৎক্ষণিক কঠোর অবস্থান নেন মন্ত্রী। তিনি জানান, অনুপস্থিতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধ সরবরাহে অনিয়ম, রোগীদের জন্য বরাদ্দকৃত খাবার ঠিকমতো না দেওয়া এবং চিকিৎসক-নার্সদের অনুপস্থিতির মতো অভিযোগগুলো গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এসব অনিয়ম নিয়ন্ত্রণে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যাতে সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। হাসপাতালগুলোকে দালাল ও দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্রামীণ জনপদে উন্নত সেবা পৌঁছে দিতে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে প্রয়োজনীয় জনবল ও উন্নত চিকিৎসা সরঞ্জাম দিয়ে আরও শক্তিশালী করা হচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাফসান রেজা এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম। এছাড়াও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও নার্সসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category