শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৫১ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের পদে বিরোধী দলকে প্রার্থী দিতে আহ্বান জানানো হলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো মনোনয়ন জমা দেয়নি। ফলে সরকার দলীয় প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল হোসেন ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সংসদ নেতার প্রস্তাবে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।

স্পিকার নির্বাচনের পর ডেপুটি স্পিকারের পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে সরকার দলীয় প্রার্থী হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল হোসেন নির্বাচিত হন।

বিগত স্পিকার পলাতক এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় সংসদ নেতার প্রস্তাবে প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category