শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

প্রধানমন্ত্রী সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছি

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮৮ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে আমি পুরো দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি।

বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমার রাজনীতি ব্যক্তি বা দলের স্বার্থের রাজনীতি নয়, বরং দেশের জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি উক্তি স্মরণ করতে চাই। জিয়াউর রহমান বলেছিলেন, “জনগণই যদি রাজনৈতিক দল হয়, তাহলে আমি সেই দলেরই আছি।”

এই দর্শন থেকেই বিএনপি রাজনীতি করে। ব্যক্তি বা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচেয়ে বড় এটাই বিএনপির রাজনৈতিক আদর্শ।

তিনি বলেন, প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছি। তবে প্রধানমন্ত্রী হিসেবে দল,মত,ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করব।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তুলতেই বিএনপি কাজ করতে চায়।

প্রতিটি পরিবার স্বনির্ভর হলে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এই লক্ষ্য অর্জনে তিনি জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দল, মত কিংবা কর্মসূচিতে ভিন্নতা থাকতে পারে। কিন্তু তাবেদারমুক্ত, ফ্যাসিবাদমুক্ত, স্বাধীন, সার্বভৌম ও স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার প্রশ্নে কোনো বিরোধ থাকা উচিত নয়।

তারেক রহমান বলেন, বিগত সরকার জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত না করে অকার্যকর করে ফেলেছিল।

তিনি বলেন, বর্তমান সরকার জাতীয় সংসদকে যুক্তি, তর্ক ও আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category