শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল আমরা মেনে নিয়েছি: জামায়াত আমির

  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৪১ Time View

দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনায় দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ত্রয়োদশ সংসদ অধিবেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, সংসদে তারা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবেন। তার ভাষায়, “সবকিছুতে বিরোধিতা করব না, আবার না বুঝে সমর্থনও দেব না।”

তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার কারণে সরকার চাইলে অনেক কিছু করতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলে তা দেশের জন্য বেশি কল্যাণকর হবে।

ডা. শফিকুর রহমান দাবি করেন, বাংলাদেশ দুইবার স্বাধীনতা অর্জন করলেও জনগণ প্রত্যাশিত সুফল পায়নি। তিনি বলেন, “দেশের বৃহত্তর স্বার্থে আমরা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি এবং অঙ্গীকার অনুযায়ী শপথ নিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, সরকার এখনো সেই শপথ নেয়নি।”

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে সংবিধান সংস্কারের বিষয়ে সরকারকে দ্রুত শপথ নেওয়া উচিত। অন্যথায় জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বৃথা হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আশা প্রকাশ করেন, সংসদের অভিভাবক হিসেবে স্পিকার ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন এবং বিরোধী দলকে তাদের প্রাপ্য সুযোগ নিশ্চিত করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category