শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

স্ত্রীসহ ওয়াসার সাবেক এমডি আব্দুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৮৯ Time View

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দায়ের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুস সালামের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে সিআইডি। তদন্তের স্বার্থে তিনি ও তার স্ত্রী দেশত্যাগ করতে পারেন এমন আশঙ্কায় আদালতে আবেদন করা হলে বিচারক তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আব্দুস সালামকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি প্রতিষ্ঠানটিতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রকৌশলী থাকাকালীন সময়েও তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ ওঠে।

গত ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে কানাডার বহুল আলোচিত ‘বেগমপাড়া’ এলাকায় তার স্ত্রীর নামে একটি বিলাসবহুল বাড়ি থাকার তথ্য উঠে আসে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এছাড়া সম্প্রতি ঢাকা ওয়াসার একটি অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও সেখানে আব্দুস সালামকে অংশ নিতে নিষেধ করা হয়েছিল বলে জানা যায়।

১৯৯১ সালে সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা ওয়াসায় কর্মজীবন শুরু করেন আব্দুস সালাম ব্যাপারী। দীর্ঘ চাকরিজীবনে তিনি বেতন-ভাতা বাবদ প্রায় আড়াই কোটি টাকা আয় করেছেন বলে জানা গেলেও তার বর্তমান সম্পদ ও জীবনযাত্রার সঙ্গে সেই আয়ের অসামঞ্জস্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে সিআইডি জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category