শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন: গোলাম পরওয়ার

  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১০২ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়েই আপনারা জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন। মনে রাখবেন, জনগণ কিন্তু সবকিছু পর্যবেক্ষণ করছে এবং আগামীর জন্য প্রস্তুতি নিচ্ছে।

তিনি ঘোষণা দেন যে, আসন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের সকল নির্বাচনে জামায়াতে ইসলামী অংশ নেবে এবং সেখানেও জনগণ উপযুক্ত জবাব দেবে।

রোববার ১৮ রমজান বিকেলে বরিশাল নগরীর এ কে স্কুল মাঠে বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রমজানের ফজিলত উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসেনি, এটি বিশ্ব মানবতার জন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। রাষ্ট্রীয় প্রতিটি ক্ষেত্রে যদি তাকওয়াবান মানুষদের দায়িত্ব দেওয়া যায়, তবেই ইনসাফ কায়েম হবে। সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে প্রশাসনের ওসি-ডিসি সবাই যদি আল্লাহর ভয়ে দায়িত্ব পালন করেন, তবে সমাজে কোনো অনিয়ম, শোষণ বা জুলুম থাকবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, সারাদেশে এবার ইসলামের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছিল। মানুষ ভোটও দিয়েছিল, কিন্তু সেই জনমতকে কারচুপি ও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে যা সাবেক উপদেষ্টার বক্তব্যেও স্পষ্ট হয়েছে। তিনি বরিশালকে জামায়াতের দুর্ভেদ্য দুর্গ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরিশাল অঞ্চল জামায়াতের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী, জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার এবং মহানগর নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক। ইফতার মাহফিলে ইসলামী ছাত্রশিবিরের বরিশাল জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category