বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বিসিবিতে নির্বাচক হতে সাবেক ক্রিকেটারদের আবেদন

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৫৮ Time View

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে যুক্ত হতে তোড়জোড় শুরু করেছেন সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক নির্বাচক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর বৃহস্পতিবার পর্যন্ত বেশ কয়েকজন সাবেক তারকা আবেদন জমা দিয়েছেন এবং অনেকেই প্রস্ততি নিচ্ছেন। আগ্রহী প্রার্থীদের আগামী ৮ মার্চের মধ্যে আবেদন সম্পন্ন করতে বলেছে বিসিবি।

আবেদনকারীদের তালিকায় রয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়া আবেদন করেছেন বা করবেন এমন তালিকায় নাম শোনা যাচ্ছে ইলিয়াস সানি, নাঈম ইসলাম, তুষার ইমরান, নাদিফ চৌধুরী, জাভেদ ওমর বেলিম ও মোহাম্মদ রফিকের। নতুন মুখ হিসেবে শামসুর রহমান শুভর নামও আলোচনায় রয়েছে।

প্রধান নির্বাচকের দৌড়ে এগিয়ে থাকা হাবিবুল বাশার সুমন এখনও আবেদন না করলেও দ্রুতই প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানা গেছে। তবে এই পদে লড়াই করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সাজ্জাদ আহমেদ শিপন।

বিসিবির শর্তানুযায়ী, নির্বাচক হতে হলে প্রার্থীকে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। পাশাপাশি ক্রিকেটারদের বিচারিক সক্ষমতা ও যোগাযোগে পারদর্শিতা থাকতে হবে। প্রাথমিকভাবে দুই বছরের জন্য তাঁদের নিয়োগ দেওয়া হবে। তাঁদের মূল দায়িত্ব হবে জাতীয় দল ও ‘এ’ দলের জন্য খেলোয়াড় নির্বাচন এবং প্রতিভাবান ক্রিকেটারদের পর্যবেক্ষণ করা।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়া গাজী আশরাফ হোসেন লিপুর চুক্তির মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হবে। অন্যদিকে গত অক্টোবরে বিসিবি নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেন নির্বাচক আব্দুর রাজ্জাক। তাঁদের শূন্যস্থান পূরণ করতেই মূলত দুজন নতুন নির্বাচক নিয়োগ দিচ্ছে বোর্ড, যাঁদের মধ্যে একজন প্রধান নির্বাচকের দায়িত্ব পাবেন।

জেএইচআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category