শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

জবি ছাত্রদলের নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলায় আহত ১০

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৯৮ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা ও সমিতি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের তৃতীয় তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কক্ষে এই বর্বরোচিত হামলা চালানো হয়। এতে পেশাগত দায়িত্ব পালনকালে অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ছাত্রদলের কয়েকশো নেতাকর্মী হঠাৎ সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে পড়েন। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তাঁরা চড়াও হন। হামলায় কালের কণ্ঠ, যুগান্তর, বাংলাদেশের খবর ও সময়ের আলোসহ জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্তত ১০ জন সংবাদকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে ন্যাশনাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সাংবাদিকদের অভিযোগ, এই হামলার নেতৃত্ব দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, সদস্য সচিব সামসিল আরেফিন এবং যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও জাফর আহমেদ। জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন-২০২৬ এর একক নিয়ন্ত্রণ নিতে ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছিল। তাঁদের প্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক সমিতি দখল করতে এই হামলা চালানো হয়।

উল্লেখ্য, গত ২ মার্চ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র সংগ্রহ ও প্রত্যাহারের দিন ধার্য ছিল এবং আগামী ৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category