রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

সেনাবাহিনীর চাকরি ছেড়ে বলিউড কাঁপাচ্ছেন তারা

  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৭ Time View

বিভিন্ন পেশা থেকে বি-টাউনে অবস্থান গড়ে নিয়েছেন অনেকেই। তেমনি সেনাবাহিনীর চাকরি ছেড়েও বলিউডে থিতু হয়েছেন, কাপিঁয়েছেন বি-টাউন। বলিউডের অনেক সিনেমাতেও উঠে এসেছেন সেনাবাহিনীর কৃতিত্ব।

আনন্দ বক্সি: ‘কুছ তো লোগ কহেঙ্গে’ থেকে ‘মেহেন্দি লগাকে রাখনা’সহ অনেকগুলো দুর্দান্ত গান উপহার দিয়েছেন বলিউডে। ভারতীয় এ গীতিকার এক সময় ছিলেন ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে। ভারতীয় নৌবাহিনীতে ছিলেন গীতিকার আনন্দ। বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে গান লিখতেন। চারবার ফিল্মফেয়ার খেতাব পেয়েছিলেন আনন্দ।

এ আর রহমান: সুরের জাদুকর এ আর রহমান। তার সুরের মূর্ছনায় মেতে ওঠে কাশ্মীর থেকে কন্যাকুমারি। জাতীয় পুরস্কার ছাড়াও অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে দাবি, এ আর রহমানও এক সময় ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে ছিলেন। পাইলট হিসেবে কাজ করেছেন বিমান বাহিনীতে।

বিক্রমজিৎ কানওয়ারপাল: ‘পেজ থ্রি’ সিনেমার বিক্রমজিৎ কানওয়ারপালকে মনে পড়ে? ‘মার্ডার ২’, ‘রকেট সিং’, ‘যাব তাক হ্যায় জাঁ’-র মতো সিনেমায় অভিনয় করেছিলেন। সেনাবাহিনীতে কর্মরত ছিলেন সেই বিক্রমজিৎ। সেনাবাহিনী থেকে অবসর নিয়ে অভিনয় পেশায় নাম লেখার তিনি।

রুদ্রাশিস মজুমদার: ‘ছিচোড়ে’ সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন রুদ্রাশিস মজুমদার। সেনাবাহিনীতে মেজর হিসেবে চাকরি করতেন রুদ্রাশিস। চাকরি ছেড়ে ঝুঁকেছেন অভিনয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category