বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

তানজিন তিশার বিরুদ্ধে সহ-অভিনেত্রীকে মারধরের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬২ Time View

ছোট পর্দার পরিচিত মুখ সামিয়া অথৈকে শুটিং সেটে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে আলোচিত অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নিজের রক্তাক্ত হাত ও ফোলা চোখ দেখিয়ে এই ঘটনার বর্ণনা দেন সামিয়া অথৈ।

লাইভে অথৈ দাবি করেন, শুটিংয়ের প্রথম দিন থেকেই তানজিন তিশার আচরণ অস্বাভাবিক ছিল। তিনি বলেন, তিশা আপুর জন্য একটি উপহার নিয়ে গিয়েছিলাম, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। দৃশ্য ধারণ শুরু হতেই তিনি আমাকে আঘাত করে হাত রক্তাক্ত করে ফেলেন। বিষয়টি দেখে অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও পরিচালক রিংকু অবাক হয়ে কারণ জানতে চান বলে তিনি উল্লেখ করেন।

পুরানো শত্রুতার ইঙ্গিত দিয়ে অথৈ আরও অভিযোগ করেন, আগে যখন তিনি অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ করতেন, তখন তিশা তাঁকে হুমকি দিতেন। তিশা দাবি করতেন ফারহান তাঁর স্বামী এবং অন্য কেউ যেন তাঁর সঙ্গে কাজ না করে। সেই ব্যক্তিগত ক্ষোভ থেকেই তিশা এমন হিংস্র আচরণ করেছেন বলে অথৈ ধারণা করছেন।

সবশেষ দৃশ্যটির বর্ণনা দিয়ে অথৈ জানান, চিত্রনাট্য অনুযায়ী তিশাকে একটি চড় মারার দৃশ্য ছিল। কারিগরিভাবে আলতো করে থাপ্পড় দিলেও, প্রতিউত্তরে তিশা তাঁকে প্রচণ্ড জোরে আঘাত করেন। এতে অথৈর চোখ ফুলে যায় এবং কথা বলতে সমস্যা হয় বলে তিনি জানান।

তানজিন তিশার মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলে অথৈ আরও বলেন, তিশা শুটিং সেটে অস্বাভাবিক আচরণ করছিলেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তিনি নেশাগ্রস্ত ছিলেন কি না, সেই প্রশ্নও তোলেন অথৈ। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তিনি বলেন, কর্মক্ষেত্রে সবারই সম্মান প্রাপ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category