শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

মধ্যপ্রাচ্য অস্থিরতায় বাংলাদেশে জ্বালানির সংকট হবে না: হুমায়ুন কবির

  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০৮ Time View

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশে জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘মধ্যপ্রাচ্যে বাংলাদেশি যারা আছেন, তারাই আমাদের প্রাধান্য প্রায়োরিটি। বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের সহায়তা করা। আমি নিজেই প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল এয়ারপোর্টে গিয়েছি বিমানমন্ত্রীর সঙ্গে। আমরা নিয়ম অনুযায়ী সমন্বয়ের কাজটা ঠিকভাবে করছি, যাতে কোনো ডিসট্রেস আমাদের সিটিজেনসদের হয় না। দেশের ভেতরে যারা অপেক্ষমাণ আছেন অথবা যারা বিদেশে কোনো না কোনোভাবে দুশ্চিন্তায় আছেন এই মধ্যপ্রাচ্যের এই কারেন্ট সিচুয়েশনে।’

মধ্যপ্রাচ্যের এ পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের দেশের ওপরে কি ধরনের প্রভাব পড়তে পারে? বিশেষ করে জ্বালানি সংকটসহ এ ব্যাপারে কোনো নির্দেশনা আছে কি না- জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, না, এই মুহূর্তে আমাদের যে স্টক আছে সেটা নিয়ে তেমন কোনো অসুবিধা হবে না।

তিনি বলেন, বিভিন্ন সময়ে কিছু এনার্জি রিলেটেড মানে একটু ফ্লাকচুয়েশন হতে পারে, কিন্তু আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো এগুলোর জন্য। এগুলো নিয়ে তেমন শঙ্কিত হওয়ার কিছু নেই।

এসময় কূটনৈতিকভাবে মধ্যপ্রাচ্য অস্থিরতা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category