শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

ঈদের পর সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে কাজ শুরু হবে: ইসি মাছউদ

  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৮৭ Time View

ঈদের পর স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। রোববার দুপুরে ইসি মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি।

ইসি মাছউদ বলেন, ‘শিগগিরই সিটি নির্বাচন হবে বলা আশা করছি। রমজানের পরই সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু হবে।’

কমিশনের চলমান উপ-নির্বাচন নিয়ে তৎপরতার কথা জানিয়ে তিনি বলেন, ‘মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান এখনো রয়েছে। তবে অন্তর্বতী সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে এটি বাদ করেছে। তবে সংসদ অধিবেশন শুরু হওয়ার পরই এটি সুরাহা হবে।’

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে ইসি মাছউদ বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশ ও বিদেশ থেকে গ্রহণযোগ্য বলা হয়েছে। তবে ভালোর শেষ নেই। ঘাটতি পূরণে আরও করণীয় কী, তা নিয়ে পরিকল্পনা করছে ইসি।’

এ সময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনায় সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানানিয়ে তিনি বলেন, ‘ইসির কাজ আইন করা নয়, নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচন করাই ইসির লক্ষ্য।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category