রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

হঠাৎ অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৯ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।  মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দেওয়ার পথে তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা সংবাদমাধ্যমকে জানান, আজকের এই ইফতার মাহফিলে জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি অনুষ্ঠানের উদ্দেশ্যে যাত্রাও শুরু করেছিলেন।

তবে পথিমধ্যে তিনি হঠাৎ বমি করেন এবং প্রচণ্ড শারীরিক দুর্বলতা অনুভব করেন। এ কারণে তিনি শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থলে পৌঁছাতে পারেননি। তিনি আমিরের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, জামায়াত আমিরের অসুস্থতার খবর আমাদের চিন্তিত করেছে। আমরা তাঁর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার দেশ ও জাতির সেবায় ফিরে আসতে পারেন।

দলীয় সূত্রে জানা গেছে, ডা. শফিকুর রহমান বর্তমানে বিশ্রামে আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হঠাৎ তাঁর এমন অসুস্থতায় দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category