রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

নতুন সরকার পছন্দের লোককে বসাবে, এটাই স্বাভাবিক: তাজুল ইসলাম

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ Time View
নির্বাচিত সরকার ক্ষমতায় এলে রাষ্ট্রের বিভিন্ন পদে নিজেদের পছন্দনীয় লোক বসাবেন, এটাই স্বাভাবিক নিয়ম। এখানে অবাক হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে বাদ দেওয়ায় প্রতিক্রিয়া জানিয়ে সোমবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, আমার অসমাপ্ত কাজ যেন নতুন চিফ প্রসিকিউটর যথাযথভাবে সমাপ্ত করেন। এর আগে সকালে তাজুল ইসলামকে বাদ দিয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিযুক্ত করে বিএনপি সরকার। জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারে গঠিত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

নিজের অনুভূতি ব্যক্ত করে তাজুল ইসলাম বলেন, আমার প্রথম প্রতিক্রিয়া হচ্ছে, আমি নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগতম জানাই। তাঁর প্রতি আমার শুভকামনা থাকবে যাতে তিনি আমাদের রেখে যাওয়া অসমাপ্ত দায়িত্ব পালনে সফল হন।

তিনি উল্লেখ করেন, দায়িত্ব নেওয়ার সময় ট্রাইব্যুনালের মূল ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সবকিছু বিশৃঙ্খল ছিল। সেই কঠিন পরিস্থিতি থেকে তিনি কাজ শুরু করেছিলেন।

নিজেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রথমে বর্তমানে যেভাবে আছে সেভাবেই চলার কথা বলা হয়েছিল। তবে গতকাল তাঁকে জানানো হয় যে সরকার এখানে নতুন কাউকে দায়িত্ব দিতে চায়।

তখন তিনি পদত্যাগের প্রস্তাব দিলেও সরকার জানায় যে স্বাভাবিক প্রক্রিয়ায় পরিবর্তন আসবে। তাজুল ইসলাম মনে করেন যে পদত্যাগ করলে একটি ভিন্ন বার্তা যেতে পারত, তাই তিনি এই পরিবর্তনকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category