রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

রাজপ্রাসাদে বিয়ের সিদ্ধান্ত বিজয়-রাশমিকার, জানালেন রাজকীয় যাত্রার অন্দরকথা

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭১ Time View

অবশেষে অপেক্ষার অবসান। গত কয়েক বছর ধরে যে প্রেমের গুঞ্জন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলিউড পর্যন্ত চাউর হয়েছিল, তা আজ পূর্ণতা পেতে যাচ্ছে। ভারতের অন্যতম কাঙ্ক্ষিত জুটি রাশমিকা মান্দানা এবং বিজয় দেবেরকোন্ডা এখন রাজস্থানের উদয়পুরে। আগামী ২৬ ফেব্রুয়ারি মরুশহরের একটি বিলাসবহুল প্রাসাদে বসতে যাচ্ছে তাঁদের বিয়ের আসর।

সোমবার সকালে হায়দ্রাবাদ বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন এই হবু দম্পতি। পরনে পাওয়ার স্যুট, চোখে গাঢ় রোদচশমা—বিজয় ও রাশমিকার রাজকীয় উপস্থিতি বিমানবন্দরে রীতিমতো হুলস্থুল ফেলে দেয়। সঙ্গে ছিল ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের এক বিশাল বহর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিয়ের আনন্দ দুজনের চোখেমুখেই স্পষ্ট। উদয়পুরে পৌঁছানোর পর থেকেই শুরু হয়ে যাবে তাঁদের প্রাক-বিবাহ অনুষ্ঠান বা প্রি-ওয়েডিং ফোস্টিভিলিটি।

বিজয় এবং রাশমিকা তাঁদের সম্পর্কের কথা সব সময় আড়ালে রাখতেই পছন্দ করতেন। কিন্তু গত ২২ ফেব্রুয়ারি রাতে হঠাৎ এক আবেগঘন পোস্টের মাধ্যমে তাঁরা বিয়ের ঘোষণা দেন। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ব্রিজারটন’ স্টাইলের একটি নোটে তাঁরা ভক্তদের ধন্যবাদ জানান।

তাঁরা লেখেন, আমাদের প্রিয় ভালোবাসার মানুষরা, আমরা নিজেদের জন্য কোনো পরিকল্পনা করার আগেই আপনারা আমাদের পাশে ছিলেন। অনেক ভালোবাসা দিয়ে আপনারা আমাদের একটি নাম দিয়েছিলেন— ‘ভিরোশ’ (VIROSH)। তাই আজ আমরা আমাদের এই এক হওয়াকে আপনাদের সম্মানে উৎসর্গ করছি। আমরা আমাদের এই বিয়ের নাম দিয়েছি ‘দ্য ওয়েডিং অফ ভিরোশ’।

বিজয়-রাশমিকার বিয়েটি হতে যাচ্ছে অত্যন্ত ব্যক্তিগত এবং ঘনিষ্ঠ। শোনা যাচ্ছে, উদয়পুরের সেই নির্দিষ্ট প্রাসাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশ থেকে একটি বিশেষ সিকিউরিটি এজেন্সি ভাড়া করা হয়েছে। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, এই আন্তর্জাতিক সংস্থাটি রাজস্থানের স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে যাতে কোনো তথ্য বা ছবি বাইরে পাচার না হয়।

বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও ভেন্ডরদের ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডেকোরেশন থেকে শুরু করে ক্যাটারিং—বিয়ের সঙ্গে যুক্ত প্রতিটি পক্ষকে একটি গোপনীয়তা রক্ষা বা এনডিএ (Non-Disclosure Agreement) চুক্তিতে স্বাক্ষর করতে হয়েছে।

আগামী ২৬ ফেব্রুয়ারি রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। এরপর ৪ মার্চ হায়দ্রাবাদে ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মী এবং বন্ধুদের জন্য একটি বিশাল রিসেপশন পার্টির আয়োজন করার কথা রয়েছে। ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এর মতো ব্লকবাস্টার ছবিতে কাজ করা এই জুটির বাস্তব জীবনের রসায়ন দেখতে মুখিয়ে আছে সারা বিশ্বের ভক্তরা।

বিজয়-রাশমিকার বিয়ের খবরের মধ্যেই টলিউড ও বলিউড পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে আরও এক জুটির নাম—মৃণাল ঠাকুর ও ধানুশ। সম্প্রতি মৃণাল অভিনীত ‘দো দিওয়ানে শহর মে’ মুক্তির পর ধানুশের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

একটি সাক্ষাৎকারে মৃণাল বলেন, আমি ধানুশ স্যারের অনেক বড় ভক্ত। ‘রায়ান’ বা ‘আসুরান’-এর মতো ছবিতে তাঁর অভিনয় আমাকে মুগ্ধ করে। আমি কেবল অনুরোধ করেছিলাম তিনি যেন আমার সিনেমার স্ক্রিনিংয়ে আসেন, কিন্তু তিনি যে সত্যিই আসবেন তা ভাবিনি। যদিও বিয়ের গুঞ্জনকে সরাসরি নাকচ করে দিয়েছেন মৃণাল, তবে তাঁদের বন্ধুত্ব এখন টক অফ দ্য টাউন।

এদিকে সিনেমা প্রেমীদের জন্য আরও একটি বড় খবর হলো মালয়ালাম সুপারস্টার মোহনলালের ‘দৃশ্যম ৩’। আগামী ২ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তি। এবারও জর্জকুটির চরিত্রে দেখা যাবে মোহনলালকে। শোনা যাচ্ছে, এবার কেবল শত্রুদের হাত থেকেই নয়, পরিবারের সদস্যদের সত্যের ভয়াবহতা থেকে আড়াল করতে জর্জকুটি এক চরম আত্মত্যাগ করতে যাচ্ছেন। হিন্দি সংস্করণে অজয় দেবগনকে নিয়ে ‘দৃশ্যম ৩’ মুক্তি পাবে ৩ অক্টোবর।

বিয়ে থেকে সিনেমার মুক্তি ২০২৬-এর শুরুটা বিনোদন জগতের জন্য এক মহোৎসবের মতো। উদয়পুরের মরুপ্রান্তরে যখন বিজয়-রাশমিকার চার হাত এক হবে, তখন তা কেবল একটি বিয়ে থাকবে না, বরং তা হবে ভারতীয় চলচ্চিত্রের এক ঐতিহাসিক মুহূর্ত। ‘ভিরোশ’-এর এই নতুন পথচলার জন্য শুভকামনা জানাচ্ছেন আপামর ভক্তকুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category