রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ৪

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ Time View

নড়াইল সদরে সামাজিক আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ উভয়পক্ষের ৪ জন নিহতের ঘটনা ঘটছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার ভোরে সেহরি খাওয়ার পর সদরের সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে স্থানীয় ও সামাজিক আধিপত্য বিস্তারের জেরে সিংগা শোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খয়ের গ্রুপ ও নিউটন সমর্থিতদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরইমধ্যে বেশ কয়েক দফায় সংঘর্ঘের পর সবশেষ সোমবার ভোরে খয়ের চেয়ারম্যান সমর্থিতরা লোকজন নিয়ে নিউটন সমর্থিতদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায় খলিল শেখ (৬৫) তার ছেলে তাহাজ্জুদ শেখ (৪০) ও তার চাচাতো ভাই ফেরদৌস শেখ (৩৫) ঘটনাস্থলে মারা যান। প্রতিরোধের মুখে চেয়ারম্যান সমর্থিত ওসিবুর শেখ আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category