শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

সরকারি কর্মকর্তাদের সঙ্গে লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ Time View

লালমনিরহাট ‎জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

‎জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এবং লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এছাড়া পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

‎সভায় মন্ত্রী বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ভোগান্তি ও হয়রানি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে এবং কৃষকদের সার, বীজ ও অন্যান্য প্রণোদনা প্রদানে কোনো ধরনের ভোগান্তি যেন না হয় তা নিশ্চিত করতে হবে।

‎শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, বুড়িমারী পর্যন্ত রেল যোগাযোগ আধুনিকায়ন এবং মহাসড়ক চার লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধ, সীমান্তে মাদক পাচার, চাঁদাবাজি ও দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সড়কগুলোকে আরও দৃষ্টিনন্দন ও নিরাপদ করতে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

‎পরে উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান সমস্যা, চ্যালেঞ্জ ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মতামত তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category