শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো সিন্ডিকেট চলবে না: স্বাস্থ্যমন্ত্রী

  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ Time View

স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নতুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এই মন্ত্রণালয়ে কারও চাপে কোনো অনৈতিক কাজ হবে না বলে তিনি স্পষ্ট জানান।

বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মানুষের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্যখাতে জনবল সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, জনবল ঘাটতি আছে কি না তা দ্রুত যাচাই করা হবে। প্রয়োজন হলে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে জনবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে।

চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ডাক্তারদের সকাল ৯টার অফিসে ১২টায় গেলে চলবে না এবং এক মাসের মধ্যে সবার উপস্থিতি নিশ্চিত করা হবে।

আগামী সাতদিনের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন শুরু করবেন বলে তিনি জানান। চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে থাকা নিশ্চিত করতে কঠোর তদারকি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিষয়ে বকুল বলেন, স্বাস্থ্যখাত নিয়ে মানুষের আস্থাহীনতা দূর করতে হবে। চিকিৎসার মান বাড়লে মন্ত্রী-এমপিসহ সাধারণ মানুষের বিদেশ যাওয়ার প্রবণতা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিজের চিকিৎসার ক্ষেত্রেও দেশের ব্যবস্থার ওপর নির্ভর করতে চান বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের বাইরে চিকিৎসা নিতে না যাওয়ার মতো সক্ষমতা হাসপাতালেই তৈরি করার চেষ্টা করবেন।

এ ছাড়া বিএনপি ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারের লক্ষ্যগুলো বাস্তবায়নে গুরুত্ব দেবেন বলে তিনি উল্লেখ করেন। মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category