রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

চাঁদপুরে সড়কে ত্রিমুখী সংঘর্ষে যাত্রী নিহত, আহত ১

  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৪ Time View

চাঁদপুরে অ্যাম্বুলেন্স, ভ্যানগাড়ি ও মাছ বহনকারী অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক যাত্রী নিহত ও অটোরিকশার চালক আহত হয়েছেন। রোববার ভোরে শহরের ওয়ারলেস মোড়ের এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি ভ্যানগাড়ি ও মাছ বহনকারী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক বশির (৪০) গুরুতর আহত হন। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় তিনটি সেলাই লেগেছে বলে জানা গেছে। বশির কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের রসুপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আলমাস।

এ ঘটনায় অটোরিকশার যাত্রী কামাল হোসেন (৪২) ঘটনাস্থলেই নিহত হন। তিনি কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আবু হানিফ।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হাসিবুল হাসান চৌধুরী বলেন, অটোরিকশার যাত্রী কামাল হোসেনকে হাসপাতালে আনার পূর্বেই মারা যায়। তার শরীরে বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে।

চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, দুর্ঘটনায় অটোরিকশার যাত্রীর মরদেহ প্রাথমিক সুরতহাল করে প্রথমে হাসপাতালে রাখা হয়। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category