শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

গ্যাঞ্জাম চাইলে গ্যাঞ্জাম হবে, পরিস্থিতি তখন নিয়ন্ত্রণে থাকবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ Time View

ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী সমর্থিত এবং জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনী পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, কেউ যদি ইচ্ছা করে ঝামেলা তৈরি করতে চায়, তবে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।

নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর ভোটারদের কথা উল্লেখ করে বলেন, আমার ভোটারদের বড় অংশই হচ্ছে তরুণ প্রজন্ম। তারা ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তিনি সতর্ক করে বলেন, এই তরুণদের সঙ্গে কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করতে আসে, তবে তারা তা ছেড়ে দেবে না। তখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকবে না, ঠিক যেমন গণঅভ্যুত্থানের সময়ও পরিস্থিতি কারও নিয়ন্ত্রণে ছিল না।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের ভোটারদের খ্যাপানো ঠিক হবে না। তাদের সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করতে দিন। বিশেষ করে নারীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন, তাদের পথ যেন কেউ রুদ্ধ না করে। কেউ অস্থিরতা তৈরির চেষ্টা করলে তাদের শক্ত হাতে দমন করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

নিজের প্রার্থিতা নিয়ে আবেগঘন কণ্ঠে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাকে ভোট দেওয়া মানে আসলে আমাকে নয়, বরং শহিদ ওসমান হাদি ভাইকে ভোট দেওয়া। আমার যদি জয় হয়, তবে সেটি হবে ওসমানের আত্মত্যাগের বিজয়। তাঁর পক্ষে প্রচারণায় নামা তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তারা আমার জন্য রাত জেগে কাজ করেছে, তাদের ভালোবাসা আমাকে প্রবলভাবে উৎসাহিত করছে।

নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তা মেনে নেওয়ার মানসিকতা প্রকাশ করে এই নেতা জানান, যদি কোনো কারণে হেরে যাই, তবে এখন যে পরিশ্রম করছি তা দ্বিগুণ করে দেব। এছাড়া বিজয়ী দলের সঙ্গে কাজ করার বিষয়ে তিনি বলেন, যারা আমার ওপর হামলা করেছিল, আমি তাদের আগেই ক্ষমা করে দিয়েছি। ইনশাআল্লাহ, সবাইকে নিয়ে আমি আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category