শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

সারাদেশে ড্রোন উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি

  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ Time View

আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে সব ধরনের ড্রোন উড্ডয়নের ওপর সাধারণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।  মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বসাধারণের জ্ঞাতার্থে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

নিষেধাজ্ঞার আদেশে বলা হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে এই নিষেধাজ্ঞা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রতিরক্ষা বাহিনীর ড্রোন উড্ডয়নের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

সরকারি বা বেসরকারি কোনো সংস্থা যদি গবেষণা, জরিপ, কৃষিকাজ কিংবা কোনো বিশেষ ইভেন্ট সম্প্রচারের প্রয়োজনে ড্রোন ওড়াতে চায়, তবে তাদের বিশেষ অনুমতি নিতে হবে। এ ক্ষেত্রে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বরাবর আবেদন করে সংশ্লিষ্ট সব এজেন্সির ছাড়পত্র নিতে হবে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে যে, এই সরকারি আদেশ অমান্য করে কেউ ড্রোন উড্ডয়ন করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে ‘বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭’ এর ২৪ ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতেই এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ড্রোন ব্যবহারকারীদের সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category