রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

শহীদ হাদির বিচারের আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ Time View

জুলাই বিপ্লবের শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর সরকারি বাসভবনে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধান উপদেষ্টা শহীদ হাদির শিশুসন্তান ফিরনাসের ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার পাশাপাশি হাদি হত্যার সঠিক বিচারের আশ্বাস দেন।

মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে রাবেয়া ইসলাম নিজেই এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টা তাঁদের ডেকেছিলেন হাদির পরিবারের জন্য করা প্রতিশ্রুতির বিভিন্ন নথিপত্র হস্তান্তরের জন্য।

সাক্ষাৎকালে রাবেয়া ইসলাম প্রধান উপদেষ্টাকে স্পষ্ট জানিয়ে দেন, তাঁর স্বামীর হত্যার সঠিক বিচার না হলে তিনি কোনো অনুদান বা সুবিধা গ্রহণ করবেন না। এর প্রেক্ষিতে ড. ইউনূস তাঁকে আশ্বস্ত করে বলেন, দেশের প্রচলিত আইনের পাশাপাশি প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে এই হত্যার শেষ পর্যন্ত তদন্ত ও বিচার নিশ্চিত করা হবে।

রাবেয়া ইসলাম আরও উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা তাঁর জীবন ও জীবিকা সম্পর্কেও খোঁজ নিয়েছেন। তবে তিনি নিজের যোগ্যতায় কর্মসংস্থান খুঁজে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। হাদির শিশুসন্তান ফিরনাসের জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে, সেজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎ শেষে শহীদ পত্নী জানান, সম্প্রতি ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর হওয়া হামলার ঘটনায় প্রধান উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন। রাবেয়া ইসলামের মতে, প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা একটি পক্ষ এখনো বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category