রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

ব্যোমকেশ হচ্ছেন দেব

  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৫ Time View

কমার্শিয়্যাল বাংলা সিনেমার জনপ্রিয় মুখ দেব। টালিউডের সুপারস্টার তকমা লাগিয়েছেন অনেক আগেই। কিন্তু সাংসদ হওয়ার পর থেকেই বেছে বেছে সিনেমায় অভিনয় করছেন টালিউড এই সুপারস্টার।

তবুও বক্স অফিসে এখনও রাজত্ব করছেন এই টলি হার্টথ্রব। তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিনেতা হিসেবে নিজেকে ভেঙেছেন দেব। প্রযোজনায় হাত পাকানোর পর থেকে অভিনেতা হিসেবে অনেকটা পরিণত। একের পর এক সাহসী পদক্ষেপ নিয়েছেন তিনি। ফের একবার দেবের চমকের খবর সামনে এলো।

২৮ জানুয়ারি অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে ১৭ হছর পূর্ণ করলেন দেব। আর এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে টলি নায়ক ঘোষণা করলেন এবার ব্য়োমকেশের কাহিনী বড় পর্দায় তুলে ধরবেন তিনি। ছবির নাম ঘোষণা করে ফেলেছেন দেব, ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় সৃষ্ট বাঙালির প্রিয় গোয়েন্দা চরিত্রকে আবারও বড় পর্দায় ফিরিয়ে আনছেন দেব।  শুধু অভিনেতা নয়, এই ছবির প্রযোজনার দায়িত্বেও থাকবেন দেব। দেবের প্রোডাকশন হাউস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মসের যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’।সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category