শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

নির্বাচনের আগে পদোন্নতি পেলেন ১৫৩ পুলিশ কর্মকর্তা

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ Time View

বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক বা এসআই পদমর্যাদার ১৫৩ জন কর্মকর্তা পরিদর্শক বা ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে এই বড় ধরনের পদোন্নতির আদেশ জারি করা হলো।

রোববার পুলিশ মহাপরিদর্শক বা আইজিপি বাহারুল আলম স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়। তবে আজ সোমবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাজানি হয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন বিভাগের সদস্যরা রয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিরস্ত্র পুলিশ শাখা থেকে ১০০ জন উপ-পরিদর্শককে পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সশস্ত্র পুলিশ শাখা থেকে ৪৭ জন উপ-পরিদর্শককে পরিদর্শক পদে উন্নীত করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক বা শহর ও যানবাহন শাখা থেকে ৬ জন সার্জেন্টকে পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১৫৩ জন কর্মকর্তা নতুন পদমর্যাদায় দায়িত্ব পালন করবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই পদোন্নতি মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে কর্মকর্তাদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category