শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

কিশোরগঞ্জ-১ আসনে রিকশা প্রতীককে সমর্থন দিল জামায়াত

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ Time View

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ১১ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদীকে রিকশা প্রতীকে চূড়ান্ত সমর্থন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ দলীয় জোটের সিদ্ধান্তে কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়াকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়। একই আসনে জোটের শরিক খেলাফত মজলিসের ঘড়ি প্রতীকের প্রার্থীও ছিলেন।

তবে জোটগত সমঝোতা অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদীকে একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে এক সমাবেশে আল্লামা মামুনুল হকও তাকে সমর্থন দিয়ে যান।

মুফতি হেদায়াতুল্লাহ হাদী বলেন, আগামী ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রিকশা প্রতীকে সমর্থন ও প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন বলেন, জোটের শরিক দলের জন্য আমরা এ আসনটি ছেড়ে দিলেও একক প্রার্থী নিয়ে অস্পষ্টতা ছিল। বর্তমানে কেন্দ্রীয় সিদ্ধান্তে আমরা রিকশা প্রতীকের প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদীকে সমর্থন দিয়ে প্রচারণা চালাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা ক্বারী নজরুল ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিসের সদর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মোমেন শের জাহান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব রেজাউল হাসনাত নাহিদ, সাংগঠনিক সম্পাদক মো. ইকরাম হোসেন ও সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল প্রিন্সসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category