শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

জবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪০

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৬ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রক্টরসহ সাতজন শিক্ষক এবং শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ধূপখোলা মাঠে এই ঘটনা ঘটে।

আহত ক্যাম্পাস সাংবাদিকরা হলেন- আমার দেশের লিমন ইসলাম, ডেইলি স্টারের রাকিবুল ইসলাম, দেশ রূপান্তরের ফাতেমা আলী, আজকের পত্রিকার সোহান ফরাজী, দিনকালের শিহাব, বার্তা২৪-এর সোহানুর রহমান সুবেল, কালবেলার তৌসিন, নাইম, রাকিব ও মাজহার।

শিক্ষকদের মধ্যে আহত হয়েছেন- বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দীন, ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম ও নাজমুস সাকিব। তবে আহত শিক্ষার্থীদের নাম ও বিভাগ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বা সেক্রেটারি মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর ইমরানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফুটবল খেলা শেষ হয়েছিল। কিন্তু কোনো একটি বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকদের ওপরও হামলা চালানো হয়, যা অত্যন্ত দুঃখজনক ঘটনা।

তিনি আরও জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় অন্তত সাতজন শিক্ষক আহত হয়েছেন। এছাড়া সাংবাদিক ও শিক্ষার্থীসহ মোট ৩০ জনের বেশি আহত হয়েছেন। অন্য একটি সূত্রে জানা গেছে, হামলার নেপথ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের লোকজন রয়েছে। তারা পূর্বের ক্ষোভ থাকায় কাউকে কাউকে বেধরক পিটিয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত বা ফাইনাল ম্যাচে অংশ নেয় ইসলামিক স্টাডিজ ও সাংবাদিকতা বিভাগ। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর টাইব্রেকার চলাকালীন দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে এটি সংঘাতে রূপ নেয়। পরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই বিভাগের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category