বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির

  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সন্তান গর্ভে আসার পর থেকে জন্ম ও লালন-পালনের জন্য প্রথম দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা নির্ধারণ করা হবে। বাকি তিন ঘণ্টা সন্তানের লালন-পালনের জন্য বরাদ্দ থাকবে এবং সেই সময়ের বেতন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে প্রদান করা হবে। প্রথমে সরকারি খাতে এবং পরে বেসরকারি খাতেও এ ব্যবস্থা কার্যকর করা হবে।’

মঙ্গলবার বিকেলে গাজীপুরের রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মনগড়া উন্নয়ন নয়; এমন উন্নয়ন হবে যার সুফল ভোগ করবে আপামর জনগণ। আমরা কোনো জাত-পাত, ধর্ম-বর্ণ কিংবা শ্রেণিভিত্তিক বৈষম্য করব না। ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে নারী ও পুরুষের মধ্যকার বেতন বৈষম্য সম্পূর্ণভাবে দূর করা হবে। একই কাজের জন্য নারী-পুরুষের ভিন্ন বেতন এই দেশে আর থাকবে না। পাশাপাশি মায়েদের মর্যাদা বৃদ্ধি এবং তাদের জন্য সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা হবে।’

মায়েদের সম্মান প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা মায়েদের গায়ে হাত তোলে, মায়ের সন্তানেরা তাদের ক্ষমা করবে না। মাকে সম্মান করলে পুরো জাতি তোমাকে সম্মান করবে। জীবন দেবো, কিন্তু মায়ের সম্মান নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবো না।’

গাজীপুরের শিল্পাঞ্চল প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হলেও এখানে শ্রমিকদের শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় ঘাটতি রয়েছে। ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে শিল্পাঞ্চলকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘ঘনবসতিপূর্ণ এই শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও এখানকার রাস্তাঘাট, ড্রেনেজ, গ্যাস সরবরাহ ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক সমস্যা রয়েছে। অথচ জাতীয় জিডিপিতে গাজীপুরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষক, শ্রমিক ও শিল্পোদ্যোক্তাসহ প্রত্যেকের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে।’

১২ ফেব্রুয়ারি ইনসাফের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশ সেবার সুযোগ পেলে গাজীপুরের প্রতি কোনো বেইনসাফি করা হবে না।’

রাজনৈতিক প্রতিপক্ষকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘৫ তারিখের পরই দেখা যাচ্ছে, কিছু মহল অতীতের মতো আবারও মজলুমদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। তারা ক্ষমতায় এলে কী করবে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category