বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Title :
১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ জামায়াত প্রার্থীর সরওয়ার আলমগীরের নির্বাচনে লড়তে বাধা নেই: চট্টগ্রাম-২ আসন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম-১৩ আসনে বিভ্রান্তি নিরসনে জামায়াত ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন

  • Update Time : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

নির্বাচনী প্রচারণা থেকে সরে আসার ঘোষণার দুই দিন পর চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জুবাইরুল আলম মানিক বলেন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী–চাঁদগাঁও) আসনে জোটের সিদ্ধান্ত ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আগে দেওয়া এনসিপির সংবাদ সম্মেলনের সঙ্গে চট্টগ্রাম-১৩ আসনের কোনো সম্পর্ক নেই। বিভ্রান্তি এড়াতেই সেদিন লিখিত সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম সংবাদ বিজ্ঞপ্তির বাইরে গিয়ে মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করেছে। এনসিপি কোথাও জামায়াতে ইসলামীর সঙ্গে সমন্বয়হীনতার কথা বলেনি। অথচ সংবাদে তা তুলে ধরা হয়েছে। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে তারা বিব্রত নন। এটি একটি স্বাভাবিক বিষয় এবং তারা একে ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন।

সংবাদ সম্মেলনে আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আব্দুল গণি, কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মনির আবছার চৌধুরী এবং এনসিপির আনোয়ারা উপজেলা যুগ্ম সমন্বয়কারী জাফরুল ইসলাম চৌধুরীসহ উভয় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন,।

উল্লেখ্য, গত শনিবার ৩১ জানুয়ারি বিকেলে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম-৮ আসনে জোটের সিদ্ধান্ত লঙ্ঘনের অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থীর প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category