আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনয়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৫ জন সাবেক শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলটির চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, সারাদেশে ২২২টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী এ বিশ্ববিদ্যালয় থেকে তাঁদের উচ্চশিক্ষা সম্পন্ন করেছেনরাবিতে পড়াশোনা করা এসব প্রার্থীর মধ্যে রয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ড. মুহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নুরুল ইসলাম বুলবুল, শেরপুর-১ আসনে হাফেজ রাশেদুল ইসলাম, ময়মনসিংহ-৫ আসনে মতিউর রহমান আকন্দ ও পটুয়াখালী-২ আসনে ড. শফিকুল ইসলাম মাসুদ।
এ ছাড়া সিরাজগঞ্জ-৪ আসনে মাওলানা রফিকুল ইসলাম খান, কুমিল্লা-৫ আসনে ড. মোবারক হোসাইন, লক্ষ্মীপুর-৩ আসনে ড. মুহাম্মদ রেজাউল করিম, পাবনা-২ আসনে অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মণ্ডল, বাগেরহাট-৪ আসনে আব্দুল আলিম এবং যশোর-৪ আসনে গোলাম রসুল নির্বাচনে লড়ছেন।
তালিকায় আরও রয়েছেন, ঝিনাইদহ-২ আসনে আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ-৩ আসনে অধ্যাপক মতিউর রহমান, বরিশাল-৪ আসনে অধ্যাপক মুহাম্মদ আব্দুল জব্বার, খুলনা-৩ আসনে অধ্যাপক মাহফুজুর রহমান, রংপুর-৩ আসনে মাহবুবুর রহমান বেলাল, কুড়িগ্রাম-১ আসনে অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৩ আসনে ব্যারিস্টার মাহবুব আলম সালেহী, নীলফামারী-৪ আসনে হাফেজ মাওলানা আব্দুল মোনতাকিম, ঠাকুরগাঁও-১ আসনে দেলোয়ার হোসাইন, রাজশাহী-১ আসনে অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী-৩ আসনে আবুল কালাম আজাদ ও ঢাকা-১৬ আসনে কর্নেল আব্দুল বাতেন।
রাকসুর সাবেক ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল প্রায় ২৫ জন এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা নিজ নিজ আসনে শক্ত অবস্থানে রয়েছেন বলে তিনি দাবি করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ ইব্রাহিম বলেন, বিশ্ববিদ্যালয়ের এতজন সাবেক শিক্ষার্থী সংসদ সদস্য পদে প্রার্থী হওয়া ইতিবাচক। এটি প্রমাণ করে, রাজশাহী বিশ্ববিদ্যালয় নেতৃত্ব তৈরিতেও ভূমিকা রাখছে।