শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

আমরা ইসলাম হৃদয়ে ধারণ ও পালন করি: শামা ওবায়েদ

  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ Time View

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, ‘আমরা ইসলাম হৃদয়ে ধারণ ও পালন করি। আমরা ইসলাম বিক্রি করে খাই না।’ সোমবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ইসলামের বড় শিক্ষা হচ্ছে মানবতা। মানুষের পাশে থাকতে হবে এবং উপকার করতে হবে। মানুষের ক্ষতি করা যাবে না, কাউকে অপমান বা অত্যাচার করা যাবে না।

তিনি আরও বলেন, ‘আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়েদুর রহমান কখনো সালথা ও নগরকান্দায় অনাচার করেননি। তাঁর সন্তান হিসেবে আমি কথা দিতে পারি, আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। আমার একটাই চাওয়া, আপনারা ভালো থাকবেন।’

ভোটারদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, ‘আপনারা যদি আমাকে ভোট দেন, তবে বোন ও মেয়ে হিসেবে আমৃত্যু আপনাদের পাশে থাকব। আমার কোনো স্বার্থ নেই, আমার বাবাও কখনো স্বার্থ দেখেননি। তিনি দলমত নির্বিশেষে সবাইকে বুকে টেনে নিয়েছেন এবং সবার জন্য কাজ করেছেন।’

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর হক টুলু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর ও বিএনপি নেতা ইনামুল হোসেন এনামুল হোসেন তারা মিয়া।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুর রব, কামরুজ্জামান আলী, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন ও বালাম হোসেন এবং ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও রেজাউল ইসলাম রাজসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category