রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করল পাকিস্তান

  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪৯ Time View

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি তারা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের সরকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের জন্য জাতীয় দলকে অনুমোদন দিচ্ছে। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’ পাকিস্তান সরকারের এ বিবৃতি উল্লেখ করে খবরটি প্রকাশ করেছে ডন ও জিও নিউজসহ দেশটির একাধিক সংবাদমাধ্যম।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করতে পারে এমন গুঞ্জন গত কিছুদিন ধরেই চলছিল। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে। বাংলাদেশকে খেলতে দেওয়া না হলে পাকিস্তানও বর্জন করবে কি না, সে বিষয়ে সরকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

এর আগে গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে আলোচনার পর নাকভি বলেছিলেন, আইসিসি সম্পর্কিত বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। তিনি সব বিকল্প খোলা রেখেই বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। শেষ পর্যন্ত পাকিস্তান টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেও ভারতের বিপক্ষের ম্যাচটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category